The Riding Soldier: গুয়াহাটি সায়েন্স সেন্টারের যান্ত্রিক ঘরে প্রকৃতির সহজ পাঠ ( শেষ পর্ব )
পূর্ববর্তী পর্ব পড়তে click করুন বইয়ের পাতার জটিল পড়া, এবং জটিল সমীকরণ যখন আমরা পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য মুখস্থ করি, তখন বিজ্ঞানকে বড় কঠিন মনে হয়। কিন্তু সেই বিজ্ঞানই যখন চার দেওয়াালের গণ্ডি পেরিয়ে বিজ্ঞান কেন্দ্রের ( Science Centre ) খোলা গ্যালারিতে এসে দাঁড়ায়, মানুষ যখন সেগুলোকে নিজের চোখে দেখে, হাত দিয়ে স্পর্শ করে আর মন থেকে অনুভব করে, তখন বিজ্ঞান আর কঠিন থাকে না—হয়ে ওঠে একদম জলের মতো সহজ, আনন্দদায়ক ও বাস্তবভিত্তিক। গুয়াহাটি সায়েন্স সেন্টারের ভেতরে যখন আমি এক এক করে বিজ্ঞানের এই মডেলগুলোর সামনে দাঁড়াচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল—প্রকৃতির এই সহজ মেকানিজমই আসলে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। ১. সালোকসংশ্লেষ ও কার্বন চক্র: জীবন ও প্রকৃতির ভারসাম্য : সায়েন্স সেন্টারের বায়োলজি সেকশনে ঢুকতেই চোখে পড়ল কীভাবে গাছপালা নিজের খাবার নিজে তৈরি করে, তার এক চমৎকার প্রক্রিয়া— সালোকসংশ্লেষ (Photosynthesis) মডেল। আমরা সবাই জানি গাছ আমাদের অক্সিজেন দেয়, কিন্তু এখানে আলো-ঝলমলে ডিসপ্লেটির সামনে দাঁড়ালে বোঝা যায়—প্রকৃতি কতটা নিখুঁত! গাছ কীভাবে নিরবে সূর্যের আলো...