The Riding Soldier: ধান্নু'-র পিঠে মেঘের রাজ্যে Shillong (Part 1)
Read this post in english, click hear , ধাননু রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ সিগন্যাল—আমার স্বপ্নের বাইক, যাকে আমি ভালোবেসে ডাকি 'ধান্নু'। এই বাইকটি কেনার পর আমি ছোট-বড় অনেক রাইডই করেছি। কিন্তু আজ যে বিশেষ রাইডটির গল্প আপনাদের শোনাতে যাচ্ছি, সেটি শুধু আমার একার নয়, পৃথিবীর হাজারো বাইক রাইডারের এক চিরন্তন স্বপ্ন। হ্যাঁ, আজ আমি বলব মেঘের রাজ্য মেঘালয় এবং পাহাড়ের রানী 'শিলং' (Shillong) ঘোরার সেই অবিস্মরণীয় গল্প। সব রাইডারের মতো আমার বুকেও মেঘালয়ের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় বাইক ছোটানোর এক আকাশসমান স্বপ্ন ছিল। কিন্তু বাস্ত...